কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ এ ০৬:৪২ PM

ল্যাব ভাড়া

কন্টেন্ট: পাতা

বিসিসি আঞ্চলিক কার্যালয়ের কম্পিউটার ল্যাবসমূহ সরকারী, আধাসরকারী, স্বায়ত্তশাসিত ও কর্পোরেট প্রতিষ্ঠানকে নিম্নবর্ণিত কার্যক্রম পরিচালনার নিমিত্ত ভাড়া প্রদান করা হয়-

১. তথ্য-প্রযুক্তি সংশ্লিষ্ট পদে জনবল নিয়োগ পরীক্ষা-

  • লিখিত পরীক্ষা;
  • সহকারী প্রোগ্রামার / মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদের জন্য ব্যবহারিক পরীক্ষা;
  • কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর ইত্যাদি পদের জন্য ব্যবহারিক/টাইপিং পরীক্ষা;

২. তথ্য-প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ আয়োজন;

৩. তথ্য-প্রযুক্তি বিষয়ক প্রতিযোগীতা আয়োজন-

  • অফলাইনে প্রোগ্রামিং প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের পরীক্ষা গ্রহণ;
  • অনলাইনে কেন্দ্রীয় ব্যবস্থার সহিত সংযুক্ত থেকে অংশগ্রহণকারীদের পরীক্ষা গ্রহণ;

৪. তথ্য-প্রযুক্তি বিষয়ক অন্যান্য কার্যক্রম পরিচালনা।


ল্যাবের সুবিধাসমূহ:

  • সার্বক্ষণিক শীতাতপ নিয়ন্ত্রিত ৩টি অত্যাধুনিক কম্পিউটার ল্যাব;
  • প্রতিটি ল্যাবে ২০জন প্রশিক্ষণার্থীর জন্য ২০টি পৃথক কম্পিউটার ব্যবহারের সুবিধা;
  • সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা (আইপিএস ও জেনারেটরের মাধ্যমে);
  • নিরবিচ্ছিন্ন ও দ্রুতগতির ইন্টারনেট সুবিধা;
  • মাল্টিমিডিয়া প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম সুবিধা;
  • নাস্তা/লাঞ্চের জন্য ২৫-৩০ জন বসার উপযোগী পৃথক ডাইনিং-এর সুবিধা।
  • ল্যাবের ভাড়াঃ পূর্ণদিবস: ৪,০০০.০০, অর্ধ দিবস: ২,৫০০.০০


যোগাযোগ:

নাফিসা তাসনিম

সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ও  আঞ্চলিক পরিচালক (ভারপ্রাপ্ত) 

০১৫২১৪৭৩৯০০

+৮৮-০২-৯৯৭৭০০৪৪৪(অফিস)
nafisa.tasnim@bcc.gov.bd

 

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন